ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৩
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনমাস প্রকল্পের কার্যক্রম মানসম্মত করতে বিশেষজ্ঞ মতামত নিতে সংসদীয় কমিটির পরামর্শ

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রকল্পের কার্যক্রম মানসম্মত করতে বিশেষজ্ঞের মতামত নেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।কমিটির সদস্য ইকবালুর রহিম, মোঃ হাবিবে মিল্লাত, মোঃ মোজাফ্ফর হোসেন, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান বৈঠকে অংশগ্রহণ করেন।বৈঠকে বঙ্গবন্ধু মান মন্দির এবং নির্মাণাধীন নিনমাস ও ইনমাস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বর্তমানে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়। কমিটি ইনমাস প্রকল্পের অগ্রগতি আরো গতিশীল ও মানসম্মত করার জন্য বিশেষজ্ঞের মতামত নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়।ভবিষ্যতে নতুন প্রজেক্ট তৈরীর সময় প্রয়োজনীয় জনবলসহ প্রজেক্ট পেপার তৈরী করার ওপর কমিটি গুরুত্বারোপ করে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat