ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১০-২৭
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বিশেষ বন্ধু’র সঙ্গে দীপাবলি কাটাতে দিল্লি যাচ্ছেন মিমি?

বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাউজ পার্টি— সব মিলিয়ে দুর্গাপুজো বেশ আনন্দেই কেটেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তবে মিমির দীপাবলির প্ল্যানিংটা একটু বেশিই রঙিন। শোনা যাচ্ছে, এ বারের দীপাবলি তিনি কাটাবেন তাঁর ‘বিশেষ বন্ধু’ মিলির সঙ্গে। থাকছেন না কলকাতাতেও। মিলির সঙ্গেই নায়িকা পাড়ি দিচ্ছেন দিল্লি।

বছর তিনেক আগে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, প্রেম করছেন তাঁরা। কী করে আলাপ হল তুরস্কের মিলির সঙ্গে কলকাতার মিমির? বস্তুত, কয়েক বছর আগে পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন তিনি। আর সেই শুটিংয়ের স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মিলি। সেখানেই মিমির সঙ্গে আলাপ হয় তাঁর থেকে কয়েক বছরের ছোট মিলির। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। এমনকি, মিমির খুব কাছের বন্ধু অভিনেত্রী নুসরত জাহানের বিয়ের যে আয়োজন বিদেশে হয়েছিল তার দায়িত্বেও ছিলেন এই মিলি।

কে এই মিলি গুলহান? তুরস্কের জনপ্রিয় লাইন প্রোডিউসার ইলহান কিজলিক-এর ছেলে মিলি গুলহান কিজিলকায়া। তুরস্কের বেশ ধনী পরিবারের ছেলে মিলিও তাঁর বাবার মতোই লাইন প্রোডিউসারের কাজ করেন সেখানে। টলি এবং বলির যে সমস্ত শুটিং বিদেশে হয় তার বেশির ভাগের দায়িত্বেই থাকেন মিলি ও তাঁর বাবা ইলহান কিজলিক। বছর কয়েক আগে বিরসার ছবির শুটিংয়ে মিমির সঙ্গে মিলির আলাপ হওয়ার পর থেকেই চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির দীর্ঘ দিনের সম্পর্কের অবনতি হতে শুরু করে বলে টলিপাড়ার খবর। অনেকেরই ধারণা, মিলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই রাজের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে মিমির। সেই সময় এই ঘটনা নিয়ে অনেক জল্পনাও হয় টলিপাড়ায়।
শোনা যাচ্ছে, বর্তমানে মিলি কলকাতায় থাকলেও দীপাবলিতে কিন্তু কলকাতায় থাকতে চান না মিমি। শনিবারই মিলির সঙ্গে দিল্লি পাড়ি দিচ্ছেন নায়িকা। মিমির এ বারের দীপাবলি দিল্লিতেই কাটবে ‘বিশেষ বন্ধু’র সান্নিধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat