ব্রেকিং নিউজ :
জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৩৫৫৪৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী আমাদের সবার। দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের প্রিয় রাজশাহী আরও এগিয়ে যাবে।

শুক্রবার দুপুরে রাজশাহীতে তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না, ক্ষমতার অপব্যবহারেও বিশ্বাস করি না। সবাই মিলে গড়ে তুলতে হবে রাজশাহী মহানগর। সম্মিলিত উদ্যোগেই রাজশাহী উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় তিন দিনব্যাপী এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও হার্ট ফাউন্ডেশন আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হার্ট ফাউন্ডেশনে অনুদান বৃদ্ধির দাবির প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার ক্ষেত্রেও সহায়তা করা হবে। 

তিনি ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জানান, তিনদিনের এ কর্মসূচিতে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৫০০ শিশুকে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই ক্যাম্পে চীনের চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। কর্মসূচিতে প্রায় ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। এ কার্যক্রমে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat