ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১১-১৫
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জায়েদের জোড়া উইকেট শিকারের পর ভারতের লিড

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদের জোড়া উইকেট শিকারের পর সিরিজের প্রথম টেস্টে লিড নিলো স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৮৮ রান করেছে টিম ইন্ডিয়া। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ৩৮ রানে এগিয়ে ভারত।ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম দিনই বাংলাদেশকে অলআউট করে দেয় ভারত। এরপর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছিলো টিম ইন্ডিয়া। ওপেনার রোহিত শর্মা ৬ রানে ফিরলেও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩৭ ও চেতেশ্বর পূজারা ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।দ্বিতীয় দিন সকালে আগারওয়াল ও পূজারা হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৪ রানে বাংলাদেশের পেসার জায়েদের বলে আউট হন পূজারা। এরপর ক্রিজে গিয়ে ২ বলের বেশি খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। জায়েদের বলে লেগ বিফোর আউট হন তিনি। খালি হাতে প্যাভিলিয়নে ফিরতে হয় কোহলিকে।দলীয় ১১৯ রানে তৃতীয় উইকেট পতনের পর মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন আগারওয়াল ও রাহানে। ৬৯ রানের জুটি গড়েন তারা। আগারওয়াল ১৩টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ৯১ ও রাহানে ৫টি চারে ৭২ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের জায়েদ ৫৮ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) :

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।

ভারত প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (আগারওয়াল ৯১*, পূজারা ৫৪, রাহানে ৩৫*, রোহিত ৬, কোহলি ০, আবু জায়েদ ৩/৫৮)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat