ব্রেকিং নিউজ :
জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে আলিয়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • প্রকাশিত : ২০১৯-১১-৩০
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্য হেগ শপিং এলাকায় ৩ শিশু ছুরিকাহত

দ্য হেগের প্রধান শপিং স্ট্রীটে তিন শিশুকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে গ্রেফতারে ডাচ পুলিশ অভিযান চালাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে’র ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এ ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।এ হামলার ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সকল ফুটেজ সংগ্রহ করছি।’পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনের সকলেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে এ তিন শিশুকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।নগরীর বৃহত্তম শপিং এলাকা গ্রট মার্কস্ট্রাটে হাডসন’স বে’র ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat