ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০২-২৪
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুলতান সুলতানসের বিপক্ষে কাল আসরটিতে অভিষেকেই তাঁর শিকার ২২ রানে ২ উইকেট। ‘ডট’ বল ছিল ১৪টি। লাহোর কালান্দার্সের ৬ বোলারের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে কম রানে বেশি উইকেট পেয়েছেন। কিন্তু কালান্দার্স জিততে পারেনি। মোস্তাফিজের অভিষেক মাটি করেছেন সুলতানদের পেসার জুনায়েদ খান। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৭৯ রান তুলেছিল সুলতানস। জবাবে ১৭.২ ওভারেই ১৩৬ রানে গুটিয়ে গেছে মোস্তাফিজের কালান্দার্স। এর মধ্যে তারা শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৪ রানে! সুলতানদের ৪৩ রানের এই জয়ের মূল কারিগর জুনায়েদ। পাকিস্তানের এ পেসার পিএসএলের ইতিহাসে তুলে নিয়েছেন দ্বিতীয় হ্যাটট্রিক! ১৫তম ওভারের শেষ বলে ফখর জামান (৪৯) যখন আউট হন, সুলতানসের স্কোর ৪ উইকেটে ১৩২। এরপর কীভাবে যেন দলটির আশ্চর্য পতন ঘটল! আর মাত্র ৪ রান যোগ করতেই তারা হারিয়েছে বাকি ৬ উইকেট। ১৬তম ওভারে ইমরান তাহির তুলে নিয়েছেন ২ উইকেট। এরপর জুনায়েদ খান এসে ১৭তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ফিরিয়েছেন যথাক্রমে ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট ও রাজা হাসানকে। পিএসএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক মোহাম্মদ আমিরের। ২০১৬ সালে দুবাইয়ে আসরটির প্রথম সংস্করণে এই লাহোর কালান্দার্সের বিপক্ষেই হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের এ পেসার। এবার সেই দুবাইয়েই কালান্দার্সের কাছ থেকে আরও একটি হ্যাটট্রিক ছিনিয়ে নিলেন জুনায়েদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat