ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০২
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তরে আতিকুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ১ লাখ ৮৩ হাজার ৫০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১৩১৮ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আতিক পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

এর আগে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নতুন পদ্ধতি এভিএম-এ ভোট দেয়ার বিষয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের কৌতুহল কাজ করেছে। সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে প্রার্থী উপস্থিতি বাড়তে থাকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat