ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামে আকবর আলীর দল। পেসার হাসান মুরাদের পরিবর্তে ফাইনালের একাদশে জায়গা করে নিয়েছেন আরেক পেসার অভিষেক দাস। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হচ্ছে শিরোপা নির্ধারনী ম্যাচটি।
এবারের আসরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে প্রথমবারের মত ফাইনালে উঠে বাংলাদেশ।
অপরদিকে, ৩ ম্যাচে সবগুলো জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত। শেষ চারে পাকিস্তানকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে ভারত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম ফাইনালে উঠলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য ছিলো তৃতীয়স্থান। সেটি ২০১৬ সালে।
বাংলাদেশ একাদশ : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat