ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোরো মৌসুমে দেশে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে : খাদ্যমন্ত্রী

ধান ক্রয়ে স্বচ্ছতা আনতে আগামী বোরো মৌসুমে দেশে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।রোববার বগুড়া সার্কিট হাউজে আভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৮-২০২০ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এতে ধান ক্রয়ে স্বচ্ছতা আসবে। এর আগে কৃষি কর্মকর্তাদের কৃষকদের স্বচ্ছ ও নতুন তালিকা তৈরী করতে হবে। কৃষকদের পুরাতন তালিকা বহাল থাকায় অনেক প্রকৃত কৃষক ধান দিতে পারছে না। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। যেন তারা তাদের কৃষিকার্ড দালালদের কাছে বিক্রি করতে না পারে।’ধান ক্রয়ের জন্য আগামীতে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কর্মকর্তা ও কৃষকদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলতে হবে। তাহলেই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করাহবে না। এবার পুরাতন তালিকায় ধান ক্রয় করা হয়েছে। এই তালিকা সংশোধন করতে হবে। কোন বন্ধ চাল কলকে বরাদ্দ দেয়া হবে না।বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বগুড়া ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারমান আসাদুল রহমান দুলু, মাহফুজুল হক রাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম।এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা পরিষদ চেয়ারমান ডাঃ মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিনেওয়াজ খান রবিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat