ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-১০
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওবামা দম্পতির প্রামাণ্য চলচ্চিত্র অস্কার পেল

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ও তার স্ত্রী মিশেল ওবামা নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘আমেরিকান ফ্যাক্টরি’ রোববার শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে অস্কার জিতেছে।ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স পরিবেশিত চলচ্চিত্রটির কাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের এক ধনী নাগরিক প্রতিষ্ঠিত একটি কারখানা ঘিরে।
সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ২০১৯ সালে সানডান্স ফেস্টিভালে ‘আমেরিকান ফ্যাক্টরি’ পরিবেশন করেন। সেখানে এটি পরিচালনা পুরস্কার জিতেছিল। ছবিটি আগস্টে নেটফ্লিক্সে মুক্তি পায়। ওই বছর তাদের ‘হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশন কোম্পানী’ ছবিটি ক্রয়ের অফার দেয়।পুরস্কার গ্রহণ করে চলচ্চিত্রটির অন্যতম পরিচালক রিকহার্ট বলেন, ‘আমাদের চলচ্চিত্রটি ওহাইয়ো ও চীন-এর জীবন নিয়ে নির্মিত হয়েছে। কিন্তু এটা যে কোনো জায়গারও হতে পারত, যেখানে মানুষ ইউনিফর্ম পরে ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ায় শুধুমাত্র পরিবারের উন্নত জীবনের জন্য।’ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইট কার্ট।’ পুরস্কার জেতায় রোববার নির্মাতাদ্বয়কে অভিনন্দন জানান বারাক ও মিশেল ওবামা।সাবেক প্রেসিডেন্ট ছবিটি সম্পর্কে মন্তব্য করেন, ‘তীব্র প্রতিযোগিতামূলক অর্থনীতির অপরিহার্য মানবিক পরিণতি নিয়ে বহুমূখী ও চলমান গল্প উপহার দিয়েছেন তারা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat