ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন নিহত

গোপালগঞ্জে আজ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে।খাদে পড়ে যাবার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়। ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যায়।
রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া – তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ফরিদ শেখ (৩৫), কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাদপুর জেলার ফরিদগঞ্জের মাসুদ শেখ ( ৪০), নারায়নগঞ্জের গার্মেন্টেস ব্যবসায়ি খোকন মিয়া (৩৩) ও আবদুল মান্নান (৪০)।
মুকসুদপুর থানার ওসি জানান, নিহতরা সকলেই নারায়নগঞ্জের ব্যবসায়ি। তারা পর্যটন নগরি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।ভাংগা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে একটি প্রাইভেট কারে তারা কুয়াকাটা থেকে ঢাকায় ফেরছিলেন। তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া তপারকান্দি ব্রীজের নিকট পৌছলে সড়কের স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat