ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মাত্র চার রানে জিম্বাবুয়েকে পরাজিত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন,‘ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও সিরিজে তাদের পারফরমেন্স দেখে পুরো জাতি গর্বিত।’প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার বাংলাদেশ দল ১৬৯ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে। আগামী ৬ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat