ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-০৩-১৬
  • ৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইইডিসিআরে না যাওয়ার অনুরোধ ডা. ফ্লোরার

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) না আসার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ অনুরোধ জানান প্রতিষ্ঠানটির পরিচালক।তিনি বলেন, আপনারা সরাসরি আইইডিসিআরে আর নমুনা পরীক্ষার জন্য আসবেন না। হটলাইন নম্বরে যোগাযোগ করবেন। আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।আইইডিসিআরের পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট ৫ জন রোগী হাসপাতলে আছে। এ পর্যন্ত দেশে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।তিনি আরও বলেন, সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat