ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএসএমএমইউতে কাল থেকে শুরু হবে করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আগামীকাল থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করবে।
আজ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক পিপিই, এন্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনা ভাইরাস সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া এ কথা জানান।
সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এই পরীক্ষাটি করাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী আগামীকাল বুধবার থেকে করোনা ভাইরাস শনাক্তকরণের টেস্ট কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসকল রোগী করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন সে সকল রোগীরাই এই টেস্ট বা পরীক্ষাটি করাতে পারবেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশেনের পক্ষ থেকেও করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন করোনা ভাইরাস বিষয়ে সর্বদা নজর রাখছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে অবশ্যই আমাদের জয়ী হতে হবে।
এদিকে, আজ মঙ্গলবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য কিছু হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat