ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফোন কল পেয়ে ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

হটলাইনে ফোন কল পেয়ে নগরীর ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল থেকে সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে আজ এসব খাবার পৌঁছে দেয়া হয়।
লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তি বোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ।
আজ আনুষ্ঠানিকভাবে তিনি এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
লাখ লাখ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করায় করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে মেয়র বলেন, এ ব্যাপারে বহু নাগরিক ফোন করে তাদের উদ্বেগের কথা আমাকে জানিয়েছেন। এ প্রেক্ষিতে আমি বিষয়টি পুন:বিবেচনার জন্য বানিজ্য মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat