ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-১৭
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ মে পর্যন্ত শাটডাউনের মেয়াদ বাড়ালেন নিউইয়র্কের গভর্নর

নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫ মে পর্যন্ত এ রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। উপাত্ত তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দেন তিনি। খবর এএফপি’র।
গভর্নর হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার উল্লেখ করেন।
প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।
কোমো বলেন, আশার কথা হলো নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে ১শ’টি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে। নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat