ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমারের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে প্রত্যাবাসন প্রশ্নে ঢাকা নেপিডোর সাথে পুনরায় আলোচনা শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আজ এখানে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সাথে আমাদের আলোচনা স্থগিত রয়েছে। আমরা (মিয়ানমারের) নতুন সরকার ক্ষমতা নেয়ার পরপরই তা আবার শুরু করার বিষয়ে আশাবাদী।’
তিনি বলেন, মিয়ানমার ঢাকাকে জানিয়েছে যে তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নিরাপত্তা ও সুরক্ষা বিধানে নেয়া পদক্ষেপের বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করবে।
তিনি বলেন, এ পুস্তিকাটি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে। কারণ বাস্তুচ্যুত মানুষের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে, মিয়নমারের পক্ষ থেকে এটি নিরসন করা উচিত।
মিয়ানমার বাংলাদেশকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো উল্লেখ করে বলেন, ‘এটি একটি সুসংবাদ… আমরা ইতিবাচক থাকতে চাই।’
ড. মোমেন বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি তাকে আশ্বাস দিয়েছেন যে মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিতীয় দফা ‘ত্রিপক্ষীয় আলোচনা’র ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat