ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৩-২৯
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ২০ বছরে ইউরোপের সব কটি অর্থনৈতিক জোনকে পেছনে ফেলে বাংলাদেশ পরিনত হবে সবচেয়ে বড় অর্থনৈতিক জোনে। তাই এ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেককে নৌকায় ভোট দিতে হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী কলেজ মাঠে গণসংবর্ধনা গ্রহণকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন অনেক দেশের উন্নয়নের মডেল হিসেবে কাজ করছে। এ মডেলকে ধরে রাখতে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামী দিনে যিনি ডিজিটাল প্রযুক্তি জানবে না তিনি নেতৃত্ব দিতে পারবেন না।খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আসরাফ আলী খান খসরু, সাংগঠনিক সম্পাদক ইফতেকার উদ্দিন মাসুদ, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক, জেলা পরিষদের মহিলা সদস্য আয়েশা আক্তার, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, খালিয়াজুরী মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat