ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।
রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।
আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ (মাছ) পেয়েছেন ১২৬, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার (লাঙ্গল) পেয়েছেন ৩২৫ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের-পিডিপি মো. মহিববুল্লা বাহার (বাঘ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat