ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ১০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন, একই সময়ে করোনাভাইরাসে বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩৭ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ২৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫০ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কেউ সুস্থ হয়ে উঠেননি।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৯ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জের ২ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৪ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে কেউ ভর্তি হননি। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৮, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২২৫ জন, এর মধ্যে সিলেট জেলায় ১০৪ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৯৬ জন। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলায় কেউ হোম কোয়ারেন্টিনে যাননি। তবে বর্তমানে সুনামগঞ্জ জেলার কেউ হোম কোয়ারেন্টিনে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat