ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সরকারি নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ১টায় জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় তিনি দন্ডপ্রাপ্তদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন।
আজ মাস্ক না পরায় দন্ডপ্রাপ্ত ৩১ জনকে ১০০টাকা হারে ৩১০০টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের শীতকালীন পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সচেতন করে প্রচার-প্রচারণা চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাস থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। করোনা ভাইরাসের শীতকালীন পরিস্থিতি অবশ্যই উদ্বেগের। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat