ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথেষ্ট ব্যয়াম না করার জন্যে করোনা মহামারি কোন অজুহাত হতে পারে না। মহামারি থাকুক আর নাই থাকুক লোকজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এ কথা বলেছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, এমনকি মহামারির আগেও অনেকেরই শারীরিক কর্মকান্ড খুব কম ছিল।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকান্ডের আপডেটে জোর দিয়ে বলেছে,শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।
সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এ সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারি তৈরি করতে পারি।
উল্লেখ্য, মহামারি নিয়ন্ত্রণে দেশে দেশে লকডাউন, চলাফেরা নিয়ন্ত্রণসহ ব্যায়ামাগারগুলো বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বহু লোককে বাড়িতে অবস্থান করতে হচ্ছে এবং তাদের নিত্যদিনের জীবন যাপনে পরিবর্তন এসেছে। তবে শরীরিক কর্মকান্ডের ওপর এর প্রভাব নিয়ে স্পষ্ট কোন তথ্য নেই।
এদিকে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য এবং ভালো থাকার জন্যে শারীরিক কর্মকান্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবনের সাথে বছরের পর বছর এবং বছরের সাথে জীবনকে যুক্ত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, নিয়মিত ব্যায়াম হার্ট ডিজিজ, টাইপ টু ডায়াবেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া অবসাদ, উদ্বেগ কমায় এবং মস্তিস্ককে উজ্জীবিত রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat