ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অনেকে ব্যক্তি স্বার্থে পাহাড়, টিলা কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থায়ীভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে।
মন্ত্রী আরও বলেন, পরিবেশ সুরক্ষায় এ সকল পাহাড় ও টিলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. শাহাব উদ্দিন আজ রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২০-’২১ অর্থবছরে রবি মৌসুমে বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দীন।
পরিবেশ মন্ত্রী বলেন, সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অংশ পাহাড় ও টিলার কারণে পর্যটন অঞ্চলে পরিণত হয়েছে। পাহাড় ও টিলা বিনষ্ট কার্যক্রম বন্ধ না হলে প্রকৃতি তার ভারসাম্য হারাবে এবং মানুষের ঘোরাফেরা করার জায়গা সংকুচিত হবে।
তিনি বলেন, লাখ লাখ টাকা ব্যয় করে সুন্দর বাড়ি বা স্থাপনা নির্মাণ করা গেলেও পাহাড় বা নদী তৈরি করা যাবে না। দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে।
পরে মন্ত্রী উপজেলার তিন হাজার কৃষকের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat