ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। কাজেই বঙ্গবন্ধুর সম্মানেদেশেযে ভাস্কর্য হবে তা নির্মাণে কোন বাধা দিতে আসবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের মাটিতে হবেই।
আজ রোববার মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৬থেকে ৮ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান দেশের জন্য বছরের পর বছর কষ্ট করেছেন,জেল খেটেছেন। একমাত্র বঙ্গবন্ধুই পেরেছেনদেশকে স্বাধীন করতে।বেলুচিস্তান বা কাশ্মির এখনো স্বাধীনতা পায়নি।
পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন প্রসঙ্গে তিনি জানান, অন্যান্য বছর ব্যাপক পরিসরে পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন করা হলেও এবছর করোনার কারনে কিছুটা সীমিত পরিসরে পালন করা হচ্ছে।তবে করোনার কারনে মানুষের স্বাস্থ্যসেবার কোন ঘাটতি হতে দেয়া হয়নি।দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রয়েছে।টীকাদান কর্মসূচি চলমান রয়েছে।ভ্যাক্সিন আনার কাজও এগিয়ে যাচ্ছে।
এন্টিজেন টেস্ট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১০ জেলায় একযোগে এন্টিজেন টেস্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে।এই টেস্টের মাধ্যমে মাত্র ১৫-৩০ সেকেন্ডেই রিপোর্ট পাওয়া যাবে।এর ফলে দেশে কভিড পরীক্ষার আরেকটি নতুন ধাপ সংযোজিত হয়েছে।মানুষ এখন সচেতন হলে কভিডের দ্বিতীয় ঢেউ সামলানো সহজ হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ২০০ শয্যাবিশিষ্ট লালকুঠি,মিরপুর মাতৃ ও শিশুশিক্ষা প্রশিক্ষণ ইন্সটিটিউট ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, সারাদেশে ৮টি বিভাগে,৬৪ জেলা,৪৮৮টি উপজেলার ৬০টি মা-শিশু কল্যাণ কেন্দ্র, ৪০০৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অর্থাৎ মোট ৪৬৮২টি সেবাকেন্দ্র থেকে একযোগে পালিত হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি) এর সভাপতিত্বে সভায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat