ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু আজ জাতির সামনে দৃশ্যমান।
আজ সকালে ময়মনসিংহ টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান। এঁরই নাম আওয়ামী লীগ ও শেখ হাসিনা।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সংসদ সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, জুয়েল আরেং এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোশেনের মেয়র ইকরামূল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat