ব্রেকিং নিউজ :
আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর কেনিয়া প্রজাতন্ত্রের জামহুরি দিবস (স্বাধীনতা দিবস) উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার অভিনন্দন বার্তায় উল্লেখ করেন যে, বাংলাদেশ ও কেনিয়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়েই চমৎকার সম্পর্ক বজায় রেখেছে।
রাষ্ট্রপতি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সুখকর বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ বন্ধন আগামী দিনেও উভয় দেশের পারস্পরিক স্বার্থে আরো গতিশীল হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ ও কেনিয়া অভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, উন্নয়ন অভীক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সদিচ্ছায় প্রতিফলিত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।
তিনি উল্লেখ করেন যে, বর্তমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দু’দেশের অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ পারস্পরিক কল্যাণজনক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ উন্মোচন করবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেনিয়ার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং কেনিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat