ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ১০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ১৬ ডিসেম্বরের বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, উন্নত মানের খাবার সরবরাহ, বিশেষ প্রার্থনা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে-সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন। ভোর ৬টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগীরখোল বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন। বেলা ১১ টায় জাতির ‘পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভার্চুয়াল (অনলাইন) মাধ্যমে আলোচনা সভা। ১১ টা ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।
হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার, ভবগুরে প্রতিষ্ঠানসমুহে উন্নতমানের খাবার সরবরাহ। বাদ জোহর মসজিদে এবং সুবিধামতো সময়ে অনান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা। এছাড়া অনলাইনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা ৭ টায় অনলাইনে শিশু কিশোরদের অংশ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, করোনা মহামারীর কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানমালার সাথে সামঞ্জস্য রেখে মহান বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat