ব্রেকিং নিউজ :
আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন। বার্তাসংস্থা ইউএনবি এবং কসমস গ্যালারি যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে রাজধানীর মালিবাগে ইউএনবি’র কার্যালয়ের কসমস গ্যালারিতে ‘শেখ হাসিনা- অন দ্য রাইট সাইড অভ দ্য হিস্ট্রি’ শীর্ষক দু’মাসব্যাপী এই প্রদর্শনী উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে আজকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদ্যম গতিতে এগিয়ে চলেছে।’
তিনি বরেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। যখন মুক্তিযুদ্ধের বিপক্ষের পরাজিত শক্তি ও তাদের দোসর-অনুসারীরা বাংলাদেশে আস্ফালন করে, তখন এই শক্তিকে মোকাবিলা করার জন্য শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
কোনো কিছু লেখা অনেক সহজ, বলা আরো সহজ কিন্তু ছবি আঁকা অনেক কঠিন কারণ প্রথমে হৃদয়ে ধারণ করতে হয়, তারপর ছবি আঁকতে হয়, উল্লেখ করে যারা জননেত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে ছবিগুলো এঁকেছেন, তাদের সেই হৃদয় নিংড়ানো ভালোবাসার জন্য তাদের ও আয়োজকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
ইউএনবি চেয়ারম্যান এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসমস গ্যালারির পরিচালক সেলিনা এনায়েত। দেশের ৩১জন চিত্রশিল্পীর ৩১টি চিত্রকর্ম নিয়ে দু’মাসব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat