ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৬
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের সঠিক পথে তুলে এনেছেন। এখন বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না।
আজ বুধবার মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্হিবিভাগ উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন। এর আগে বিএনপি সরকার যুদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রী করে সংসদে পাঠিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অর্জনকে অসম্মান করেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি বলেন, একাত্তরের সেই পরাজিত শক্তি আবারও মাথা চারা দিয়ে উঠতে চাইছে। এরা আবারো ক্ষমতায় যাবার পায়তারা করছে, মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতে চায়। এই শক্তি এ দেশে আর কখনই ঠাই পাবেনা। কারন গোটা দেশের মানুষ এখন শেখ হাসিনার সাথে আছে। কারন,শেখ হাসিনা এখন বাংলাদেশকে উন্নয়নের সঠিক পথে তুলে এনেছেন। এই বাংলাদেশকে আরকেউ পেছনে টেনে নিতে পারবে না।
সবাইকে মাক্স পরার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মৃত্যুর হার কিছুটা রেড়েছে। তাই সবাইকে মাস্ক পরতে হবে।
কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আকতারাজ্জুমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশির আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহা পরিচালক অধ্যাপক এনায়েত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat