ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট।
অর্থ পাচার বিষয়ে দুদকসহ কয়েকটি সংস্থার প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এটর্নি জেনারেল তাহমিনা পলি।
অর্থপাচার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত ২২ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চেয়েছেন।
আজ ১৭ ডিসেম্বরের মধ্যে তথ্য দাখিলে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। ওইদিন রুলও জারি করে আদালত। চার সপ্তাহের মধ্যে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়। বিদেশে টাকা পাচারকারীদের নাম-ঠিকানাসহ সব ধরনের তথ্য (মামলাসহ, কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা) প্রতিবেদন আকারে জমা দিতে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ি সংশ্লিষ্টরা আজ প্রতিবেদন দাখিল করে।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজ বাসস’কে জানান, দুদক ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন আজ দাখিল করা হয়েছে। অর্থপাচার সংক্রান্ত সাম্প্রতিক তথ্য দুদকের প্রতিবেদনে আরো বিস্তারিত চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ অর্থপাচার সংক্রান্ত তথ্য জানাতে নেয়া বিস্তারিত পদক্ষেপের বিষয়ে আদালতকে অবহিত করেছে। বিষয়টি নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ‘আদালত থেকে তথ্য চাওয়া হয়েছে, আমরা সার্বিক বিষয় উল্লেখ করে আদালতে প্রতিবেদন পেশ করেছি।’
গত ১৮ নভেম্বর এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিদেশে অর্থ পাচার নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে স্বপ্রণোদিত রুল জারিসহ আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat