ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ হাজার ৭১২ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৯৬ লাখ ৯৩ হাজার মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো।
ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৯৩ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সুস্থতার হার ৯৫.৭৫ শতাংশ এবং মৃত্যু হার ১.৪৫ শতাংশ।
উপাত্ত অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। এ সংখ্যা দেশের মোট আক্রান্তের ২.৮০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat