ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টেন লিগের চতুর্থ আসরে খেলবেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার।
আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও মুক্তার আলি।
টি-টেন লিগের আসন্ন আসরে বাংলাদেশ থেকে সবার আগে দল পান অলরাউন্ডার মোসাদ্দেক। বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স দলে নেয় মোসাদ্দেককে। মোসাদ্দেকের পর বাংলাদেশের পেসার তাসকিন ও মুক্তারকেও দলে নেয় অ্যারাবিয়ান্স।
ফিটনেসের পরীক্ষায় পাস করতে না পারায় সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে পারেননি ব্যাটসম্যান নাসির হোসেন। তবে টি-টেন লিগে দল পেয়েছেন নাসির। তাকে দলে নিয়েছে পুনে ডেভিলস।
দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।
টুর্নামেন্টের অন্যান্য দলে বিশ্বের বেশ কিছু তারকা খেলোয়াড়ও খেলবেন। তারা- ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, রবি রামপল, মোহাম্মদ নবি, লুক রাইট, অ্যালেক্স হেলস, সুনিল নারাইন, কলিন ইনগ্রাম, ক্রিস জর্ডান, এভিন লুইস, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজ, ইমরান তাহির, শহিদ আফ্রিদি, সামিত প্যাটেল, লেন্ডল সিমন্সসহ আরও অনেকে।
আট দলের টুর্নামেন্ট আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সব ম্যাচ হবে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat