ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ  জেলার বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে উৎপাদিত নিরাপদ ও বিশেষায়িত গ্রিন ও জিবিওপি টি, চা শিল্পে এক নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত সাম্প্রতিক নিলামে সর্বোচ্চ মূল্যে গ্রিন টি ও জিবিওপি টি বিক্রি করে এ সম্ভাবনা সৃষ্টি হয়। ওই নিলামে বৃন্দাবন চা বাগানের নিজস্ব তৈরী গ্রিন টি প্রতি কেজি ১ হাজার ৬০০ পঞ্চাশ টাকা ও স্পেশাল জিবিওপি টি প্রতি কেজি ৮শত ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এমন অভূতপূর্ব সাফল্যে চা শিল্পে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।
বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাছির উদ্দিন খান জানান, তারা নিরাপদ ও বিশেষায়িত চা তৈরীতে দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে আসায় এই সফলতা পেয়েছেন। নিলামে তাদের বিষমুক্ত নিরাপদ চা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন ‘আমরা এই চা উৎপাদনের লক্ষ্যে পরিবেশ বান্ধব বালাই দমন প্রযুক্তি ২০১৮ সাল থেকে ব্যবহার করে আসছি। আমাদের বাগানের পাশাপাশি গতানুগতিক ধারার বাইরে এসে বিশেষায়িত চা উৎপাদনের এই ধারা আরও কয়েকটি বাগানে শুরু হয়েছে। পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কিংবা ভারতের মতো বাংলাদেশের নিরাপদ বিশেষায়িত চা’ও নিকট ভবিষ্যতে সমগ্র বিশ্বে সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, আমাদের তৈরী গ্রিণ টি ও বে¬ক টি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নিলামে সর্বোচ্চ ধরে বিক্রি হওয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে। এমন সাফল্যে বিষমুক্ত নিরাপদ ও বিশেষায়িত চা তৈরীতে আমার আগ্রহ বেড়ে গেল। ভবিষ্যতে বিশাল আকারে চা তৈরীর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat