ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য তিনি (কাদের) মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুম কাদেরের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুল কাদের দির্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। ২১ ডিসেম্বর তার স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সারের চতুর্থ পর্যায় ধরা পড়ে। এছাড়াও তার কোভিড-১৯ পজেটিভ আসে।
আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টেলিভিশনে বিশেষ কিছু কমেডি চরিত্রের জন্য ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।
আব্দুল কাদের এক ছেলে, এক মেয়ে এবং বিপুল সংখ্যক ভক্ত ও আত্মীয়-স্বজন, শুভাকাক্সিক্ষ রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat