ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।
আজ শুক্রবার সকালে উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর, সদস্য সচিব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নেতৃত্বে ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে হোসেন মনসুর বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আইটি সেক্টরেও ব্যাপক উন্নতি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্যরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে কাজ করবে।
আবদুস সবুর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, গুজব প্রতিরোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি ২৪ ঘন্টা কাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির তৈরী ‘জয় বাংলা’ অ্যাপসের মাধ্যমে গুজব প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো আগামীতে ১৬ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞদলের মতামত সরকারের কাছে তুলে ধরা হবে। এছাড়া বিদ্যুৎ, জ¦ালানি, আইসিটি, রেল, যোগাযোগ সেক্টরসহ বড় বড় অবকাঠামো, আমার গ্রাম-আমার শহর বির্নিমাণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ দল কাজ করবে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭২ সদস্য বিশিষ্ট দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat