ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা করা দরকার। মূল রাজনীতিকরাই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। রাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভিত্তি সুদৃঢ় হবে। প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও কণ্টকাকীর্ণ পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। মূল রাজনীতি এলোমেলো হয়ে গেলে তাসের ঘরের মতো অনেক কিছুই ভেঙে যাবে। এজন্য রাজনীতিতে হঠাৎ উত্থান হওয়া ও চলে যাওয়ার অশুভ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠন আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের রাজনৈতিক জীবন স্মরণ করে রেজাউল করিম আরো বলেন, “আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনাকে মানতে হবে, মূল আওয়ামী লীগকে মানতে হবে। রাজনীতির কঠিন অবস্থায়ও জাহাঙ্গীর হোসাইন বঙ্গবন্ধুর আদর্শ ও মূল আওয়ামী লীগের চেতনার বাইরে যান নি। এ জাতীয় মানুষরা বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছেন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat