ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবীদ ছিলেন। সকল লোভ-লালসার উর্দ্ধে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি কখনো অবহেলা করেন নি উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সৈয়দ আশরাফ দেশের সকল রাজনীতিবীদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
মো. তাজুল ইসলাম আজ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলির সদস্য এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্বপন ভট্টাচার্য্য বলেন, সৈয়দ আশরাফ ছিলেন একজন নির্লোভ ও আত্মপ্রচার বিমুখ মানুষ। সারা জীবন তিনি সৎ ও আদর্শের রাজনীতি করে গেছেন, যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
এর আগে মো. তাজুল ইসলাম রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat