ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার ৩টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ৩টি পৌরসভায় ভোটগ্রহণে আইন শৃংখলা বাহিনীর ১ হাজার ৭৫৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক জানান, দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জে পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণে এই ৩টি পৌরসভায় ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৬৪টি কেন্দ্রে ৮৮৭টি বুথ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি বুথে ৩জন করে কর্মকর্তা নিয়োগ থাকবে। ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং এবং একজন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ২০০ গজ পর্যন্ত আগšুÍকদের অহেতুক চলাফেরা রোধ করতে সর্তকতা জারী থাকবে।
পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, এই ৩টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অতিরিক্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দিনাজপুর পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৪৯ জন ও মহিলা ৬৭ হাজার ৮১৫ জন। ১২টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
বিরামপুর পৌরসভায় মোট ভোটার ৩৬ হাজার ৫৫৮ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ৯৫২ জন ও মহিলা ১৮ হাজার ৭১৬ জন। এই পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে।
বীরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৪৯২ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৪৯৫ জন ও মহিলা ৮ হাজার ৪ জন। এই পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি মহিলা ওয়ার্ড রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat