ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় সদর উপজেলার হরিপুরর গ্রামে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার ঘটনা সংক্রান্ত মামলার রায়ে ধর্ষকের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহষ্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। আদালত ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী কন্যা খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের ক্ষেতে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানা তাকে জোর করে সেখান থেকে তুলে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। খাতিজার আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায়। ওই ঘটনার জেরে লোকলজ্জা ও অভিমানে ১ দিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়ন কক্ষে বিষপানে আত্মহত্যা করে।
এ ব্যাপারে খাতিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে পর দিন ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাসুদ রানাকে আসামী করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী আজ বৃহষ্পতিবার ধর্ষক মাসুদ রানাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেন। ধর্ষক মাসুদ রানা এখন পর্যন্ত পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat