ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করা ৫১ ব্যক্তির শরীরে সামান্য জটিলতা (পার্শ্বপ্রতিক্রিয়া) দেখা দিয়েছে। গতকাল থেকে দেশটিতে ব্যাপক করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি আজ জানিয়েছে, দিল্লীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন অভিযানে ৪ হাজার ৩১৯ স্বাস্থ্য পরিচর্যা কর্মীকে করোনার টিকা দেয়া হয়। এদের মধ্যে একজনের শরীরে “সামান্য গুরুত্বের পার্শ্বপ্রতিক্রিয়া” দেখা দিয়েছে বলে জানা গেছে।
মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই রোগীকে অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস)- এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, ‘গতকাল ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এবং এক জনের অবস্থা কিছুটা গুরুতর। এই রোগীর বয়স ২২ বছর। তিনি একটি হাসপাতালের নিরাপত্তা রক্ষী।’ ‘অবশিষ্ট ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তাদের কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’
ছয়টি কেন্দ্রীয় হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেয়া হয়। যদিও এটি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। ভারতের ড্রাগ রেগুলেটর (ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) জানিয়েছে, ভ্যাকসিনের ব্যবহারটি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকবে। এর অর্থ সকল টিকা গ্রহণকারীকে পর্যবেক্ষণে রাখা হবে। ড্রাগ রেগুলেটর প্রতিষ্ঠানটি কোভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
দিল্লী করোনা বিরোধী টিকা দানকারী অভিযানের প্রথম দিনে ৮ হাজার ১১৭ স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু শহরের ৮১টি টিকাদানকারী কেন্দ্রে এর মাত্র অর্ধেক সংখ্যক লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এই অল্প সংখ্যক টিকা দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় অর্ধেক টিকাদান সম্পন্ন হয়েছে। প্রতিটি স্থানেই অর্ধেকের কাছাকাছি টিকাদান করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কিছু মানুষ শেষ মুহূর্তে টিকা গ্রহণ করতে আসেন নি। তারা কেন আসেননি, তা অনুমান করা সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat