ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ জন জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন, এসময়ে করোনাভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৮৭৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৩৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৬ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৮১৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩৯৩, সুনামগঞ্জে ২ হাজার ৫৩০, হবিগঞ্জে ১ হাজার ৯৭৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩০ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৫৬০ জন, এর মধ্যে সিলেট জেলায় ৪৮৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat