ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছেছে।আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়।
বেক্সিমকো ফার্মার শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে আসা এসব ভ্যাকসিন গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মার মো. মহসীনসহ প্রশাসনের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, ‘আমরা মোট ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে।’
জানা গেছে, ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে রওনা দেয়। চট্টগ্রাম নগরীর হালিশহরে বেক্সিমকোর ডিপোতে রাত আড়াইটায় এসে পৌঁছায়। পুলিশ প্রহরায় ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি সকাল পৌনে সাতটায় নগরীর আন্দরকিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।
চট্টগ্রামে প্রথম দফায় আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪টি বুথ থেকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat