ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-১২
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম তালিকায় সাকিব আল হাসানসহ মোট চারজন খেলোয়াড় স্থান পেয়েছেন।
সাকিব ছাড়া অন্য তিন বাংলাদেশি হলেন- পেসার মুস্তাফিজুর রহমান, ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন সাকিব। ভিত্তিমূল্যে এক কোটি রুপিতে আছে মুস্তাফিজ। আর মাহমুদুল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। আর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। ঐ আসরে শিরোপা জিতে হায়দারাবাদ। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও হন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেনে ফিজ। আইপিএলে সর্বমোট ২৪টি ম্যাচ খেলেছেন তিনি।
দেশি-বিদেশি মিলিয়ে ২৯২ জনের নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চেন্নাইয়ে হবে ১৪তম আসরের নিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat