ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোরে এক পুলিশ সদস্য ও বগুড়ায় অপর এক ব্যাংকের ম্যানেজার নিহত হয়েছেন। জানা যায়-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, পুলিশ সদস্য বিষ্ণুপদ পাল আজ সকালে পুলিশ লাইনস্ থেকে বের হয়ে পায়ে হেটে শহরের দিকে আসছিলেন। পথে বড়হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় বিষ্ণুপদ সড়কের পাশে গুরুতর আহত হয়ে পড়ে যান। খবর পেয়ে পুলিশ সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বগুড়ার আদমদীঘিতে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজির যাত্রী গ্রামীণ ব্যাংকের ম্যানেজার শিল্পী বিশ্বাস নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী দিপঙ্কর বিশ্বাস এবং সিএনজি চালক শেখ জিয়া হাসান গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, আজ ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পী বিশ্বাস যশোহর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের অপর আহত দিপঙ্কর বিশ্বাসের স্ত্রী। নিহত শিল্পী বিশ্বাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার ও তার স্বামী আহত দিপঙ্কর বিশ্বাস একই উপজেলার বুড়িগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার এবং অপর আহত সিএনজি চালক জিয়া হাসান শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা গ্রামের আজাহার শেখের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat