ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের (পাপুল) সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।এ ব্যাপারে আজ সংসদ সচিবালয় থেকে সংসদ কার্যপ্রনালি বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের ফৌজদারি আদালতে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খালনজনিত ফৌজদারি অপরাধে ৪ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় সংবধিানের ৬৬(২) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম (পাপুল) সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে জন্য সংবিধানের ৬৭ (১) ঘ অনুচ্ছেদের বিধান অনুযায়ি রায় ঘোষণার তারিখ থেকে তার আসন শূণ্য হয়েছে।
অর্থ ও মানবপাচারের মামলায় কুয়েতের আদালত গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদন্ড দেয়। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে আটক করা হয়। আটকের সাড়ে সাত মাস আর বিচার প্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় সে দেশের আদালত তাকে এ দন্ড দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat