ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) নওয়াব আলীর স্ত্রী ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে গোলজার বেগম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, গোলজার বেগম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে দুদকের পক্ষ থেকে বিরোধিতা করা হয়। আদালত দু’পক্ষের বক্তব্য শেষে গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্ত্রী গোলজার বেগমের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসআই নওয়াব আলীর বিরুদ্ধে। নিজের নামেও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের অভিযোগ উঠে আসে দুদকের তদন্তে।
নওয়াব আলীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের কেকানিয়া এলাকায়। সেখানে তার ৬ দশমিক ৯০ শতাংশ জমির ওপর একটি দোতলা বাড়ি রয়েছে নিজের নামে। স্ত্রী গোলজারের নামে চট্টগ্রামের সীতাকু- উপজেলার ছলিমপুরে ৩৫৪ শতক জমি, চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় পার্কিংসহ ১ হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় ৪ শতক জমি রয়েছে। গোলজারের নামে একটি মাইক্রোবাসও রয়েছে।
এসআই নওয়াব আলী দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজারকে। মাছ চাষ থেকে ১ কোটি ১০ লাখ টাকা আয় দেখানো হয়েছে রির্টানে।
এসআই নওয়াব আলী, তাঁর স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে আসামি করে আদালতে দুদক অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্র গ্রহণ করে আদালত গত ২৫ ফেব্রুয়ারি গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলীসহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat