ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-১৬
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার উপজেলা সদরে আজ প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে ধনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে ২০০ জন জেলের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প’র সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে প্রতিটি জেলে নৌকার জেলেদের সুরক্ষায় ব্যবহারের জন্য ১টি করে লাইফ জ্যাকেট, ৫টি বয়া, ১টি হেভি ডিউটি টর্চ লাইট, ১টি সোলার প্যানেল, ১টি রেডিও এবং ১টি পানির ফিল্টার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন কবিরের সভাপত্বিতে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. জামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, ডিস্টিক্ট ক্লাইমেট ফাইন্যান্সের কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দুর্যোগের কবলে পড়ছে জেলেরা। ফলে অনেক জেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। অনেকেই আবার দুর্যোগের কবলে পড়ে আহত হচ্ছে। ফলে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারছেনা। তাই এই জেলেদের নিরাপদে সুরক্ষা নিয়ে মাছ ধরতে পারে দুযোর্গের সময় যাতে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও সুরক্ষার জন্য কাজ করবে। এর মাধ্যমে নদীতে দুযোর্গ এর সম্মুখিন হলেও নিরাপদে তীরে ভিড়তে পারবে বলে জানায় বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat