ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-১৬
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবানদের সিনিয়র সদস্যরা যুদ্ধ-বিধ্বস্থ আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন। সোমবার জঙ্গি গ্রুপটি একথা জানিয়েছে। খবর এএফপি’র।
আফগানিস্তানে দুই দশকের সামরিক উপস্থিতির অবসানের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মে’র সময় সীমার প্রাক্কালে রাশিয়ার আমন্ত্রণে উভয় পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার জানায়, আফগানিস্তানে নিযুক্ত ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ মস্কোতে ওই বৈঠকে যোগ দেবেন। আফগান শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত এবং সহযোগিতা করার ব্যাপারে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলোচনায় অংশ নিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী মুখপাত্র জলিনা পোর্টার সাংবাদিকদের বলেন, আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনে বৃহস্পতিবারের আলোচনা হবে অন্যান্য সকল আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অনুপূরক।
মার্কিন সৈন্যদের দেশ ত্যাগে বাধ্য করতে তালেবানরা তাদেরকে আবারো শক্তিশালী করার আশংকার প্রেক্ষাপটে একটি ‘অন্তর্ভূক্তিমূলক’ সরকার এবং শান্তি চুক্তি প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করতে যুক্তরাষ্ট্র আফগান নেতৃত্বকে উৎসাহিত করে।
কাতারে তালেবান দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘তালেবান কো-ফাউন্ডার মোল্লা বরাদার আখন্দের নেতৃত্বে আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোতে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেবেন।’
রাশিয়ার সাথে উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এ আলোচনায় বসতে যাওয়ায় মস্কোর ভূমিকাকে স্বাগত জানিয়েছে। তারা কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অপর প্রতিপক্ষ দেশ চীনের সাথেও আলোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat