ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি নির্যাতিত, শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম নির্যাতিত, শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন। তিনি আমাদের মহান মুক্তির দূত। চেতনার আলোক শিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তাই জাতি দ্বিধাহীন উচ্চারণ করছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’
ডা. মুরাদ আজ সকালে রাজধানীর বেতার ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ রক্তস্নাত পলল ভূমিতে স্বাধীনতার জন্য অনেকেই সংগ্রাম করেছে। এখানে হাজং বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, তিতুমীর বাঁশের কেল্লা গড়েছে, ফকির মজনু শাহ সন্ন্যাস বিদ্রোহ করেছে। কিন্তু কেউ জাতিকে মুক্ত স্বদেশ উপহার দিতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধুই প্রথম সূর্যসন্তান যিনি জাতিকে শুধু মুক্তির পথই দেখাননি, স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন।’
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী কাজী মো. লিয়াকত আলী, উপমহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat