ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-২১
  • ১৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অমর একুশে বইমেলায় জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) স্টলের উদ্বোধন করছেন। জাতীয় প্রেসক্লাব এবার প্রথমবারের মত মেলায় স্টল করেছে।
বিকেলে বইমেলার বাংলা একাডেমি অংশে প্রেসক্লাবের স্টল উদ্বোধন করে প্রেসক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বইমেলা আমাদের প্রাণের মেলা। সব শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হয় এ বইমেলা। সাংবাদিকরা সব সময় খবর লেখেন উল্লেখ করে মুরাদ হাসান বলেন, ‘এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। এই স্টল থাকায় সেই লেখকদের সঙ্গে পাঠকদের যুক্ত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হলো।’
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রেসক্লাব প্রথমবারের মতো এ স্টল দিলো। আমাদের যেসব সদস্যদের বই প্রকাশ পেয়েছে তাদের সবার বই থাকবে। যার মধ্য দিয়ে মেলায় আসা পাঠকরা প্রেসক্লাবের সদস্যদের সৃজনশীল লেখনির সঙ্গে পরিচিত হতে পারবেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, রহমান মুস্তাফিজ প্রমুখ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেন। এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat